এবার বার্সেলোনা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
খেলা

এবার বার্সেলোনা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্পোর্টস ডেস্ক:

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ'এর। মেসির সাথে সৃষ্ঠ জটিলতার পর এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ কাতালান পুলিশ বিভাগ (লস মোজোস দে এসকাদ্রা)। শুধু তাই নয়। সুনির্দিষ্ট অভিযোগের সমন্বয়ে একটি রিপোর্ট বানিয়ে বার্সেলোনা কোর্টে পাঠিয়েছে তারা।

রিপোর্টে বলা হয়েছে, নিজের স্বার্থের জন্য বার্সেলোনার নাম ব্যবহার করেছেন বার্তোমেউ। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সম্ভাব্য ফৌজদারি অপরাধ করেছেন তিনি। বার্সা সভাপতি ‘বার্সাগেট’ কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে জানিয়েছে তারা। সেখান থেকে আইন বর্হিভূত প্রচুর ব্যক্তিগত অর্থ অর্জন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৩টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্ম ব্যবহার করে বার্সার সভাপতি প্রার্থী ও বার্সার তারকাদের নামে প্রচারণার অভিযোগ আনা হয়েছে।

প্রচারণার কাজের জন্য বার্তামেউ খরচ করেছেন এক মিলিয়ন ইউরো। যেটা অনৈতিক। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছে কাতালান পুলিশ। এছাড়া উচ্চতর তদন্ত করার সুপারিশ করা হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্ডো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

বার্সেলোনার সঙ্গে আইথ্রি ভেঞ্চার্সের চুক্তিপত্রে এমন প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে কাতালান পুলিশ বিভাগ। আইথ্রির সৃষ্টি করা অ্যাকাউন্টগুলো মেসির বিরুদ্ধে চুক্তি নবায়ন না করার গুঞ্জন সৃষ্টি করত।

পুলিশ নিশ্চিত হয়েছে, ক্লাবের অভ্যন্তরীণ নীতিকে তোয়াক্কা না করে বাজারমূল্যের চেয়ে ৬০০ শতাংশ বেশি অর্থ দিয়ে জনসংযোগ প্রতিষ্ঠান আইথ্রি ভেঞ্চার্সকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। অডিট রিপোর্ট বিশ্লেষণ করার পরই এই চুক্তি আর পেমেন্ট থেকে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন বার্তোমেউ এমন অভিযোগ এনেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা