এমবাপ্পের গোলে ফ্রান্সের জয়
খেলা

এমবাপ্পের গোলে ফ্রান্সের জয়

স্পোর্টস ডেস্ক:

সবাই চেয়ে থাকে দলের মূল স্ট্রাইকারের দিকে, তার গোলে জয় পেলে যেন অধিক তৃপ্তিটা আসে। ইংল্যান্ড যেমন দিনের আগের ম্যাচে রাহিম স্টার্লিংয়ের দেওয়া একমাত্র গোলে হারিয়েছে আইসল্যান্ডকে, তেমনি কিলিয়ান এমবাপ্পেই সুইডেনের মাঠে সুইডেনের বিপক্ষে ফ্রান্সকে জেতাতে করলেন দলের একমাত্র গোল।

দর্শকহীন স্টেডিয়ামে খেলা এতে প্রাণ নেই বললে ভুল হবে না। উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড-আইসল্যান্ড ম্যাচটি টিভি দর্শকদের চোখের জন্যও ছিল পীড়াদায়ক। আইসল্যান্ডারদের সুদৃঢ় রক্ষণ ভাঙতে পারছিল না ইংল্যান্ড।

মাঝে মাঝে মনে হচ্ছিল গ্যারেথ সাউথগেটের ‘অভিজাত’ ইংল্যান্ড পরিকল্পনাহীন ফুটবল খেলছে। এরপর তো উইংব্যাক কাইল ওয়াকার ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হারের শঙ্কাই তাদের পেয়ে বসে। তবে শেষদিকে ওই স্টার্লিংই একটি পেনাল্টি আদায় করে তা থেকে ৮৯ মিনিটে গোল করেন। তার শটে হ্যান্ডবল করেন সভেরির ইনগাসন। তবে এই গোলের পরও ইংল্যান্ডকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হতো, যদি না যোগ করা সময়ে পেনাল্টি নষ্ট করতো আইসল্যান্ড। জো গোমেজের ফাউলে পেনাল্টি পেয়ে গিয়েছিল আইসল্যান্ড, কিন্তু স্পটকিক উড়িয়ে মারেন বার্কির বিয়ার্নাসন!

সুইডেনে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিশ্বকাপ এমবাপ্পের কল্যাণে জয় দিয়ে শুরু করতে পেরেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ৪১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেছেন ২১ বছর বয়সী বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমান যোগ করা সময়ে পেনাল্টি উড়িয়ে না মারলে ২-০ গোলেই জিততো ফ্রান্স। মঙ্গলবার তিন নম্বর গ্রুপে ফ্রান্সের আরেকটি মহড়া হয়ে যাবে ২০১৮ বিশ্বকাপ ফাইনালের। কারণ ওইদিন তাদের মুখোমুখি ক্রোয়েশিয়া।

২০১৮ বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়াকে শনিবার ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নেশনস লিগের গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো নেই, তারপরও পর্তুগালের মাঠে ক্রোয়েশিয়ার এই হাল! জোয়াও ক্যানসেলো, ডিয়োগো জোটা ও জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল ৩-০ করে ফেলার পর অতিরিক্তি সময়ে পেতকোভিচ একটি গোল শোধ করেন, তারপরও পর্তুগিজদের হয়ে চতুর্থ গোল করতে সময় পেয়েছেন আন্দ্রে সিলভা।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা