বার্সার অনুশীলনে ফিরছেন মেসি
খেলা

বার্সার অনুশীলনে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক:

অবশেষে ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দ্বন্দ্বের অবসান হয়েছে। টানা দশ দিনের নানা গুঞ্জন, জল্পনা আর অস্থিরতার পর আরও এক মৌসুম ‘ভালোবাসার ক্লাবে’ই থেকে যাওয়ার ঘোষণা দেন মেসি। এরপরই অবসান হয় বার্সা-মেসি দ্বন্দ্ব।

এদিকে, ক্যাম্প ন্যু’র নতুন কোচ রোনান্ড কোম্যানের অধীনে সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

এছাড়া বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো। লা লিগার ২০২০/২১ মৌসুম শুরুর আগে ১২ সেপ্টেম্বর (শনিবার) কাতালানরা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাস্তিচ দে তারাগোনার বিপক্ষে, এস্তাদিও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।

গত ২৫ অগাস্ট আর্জেন্টাইন তারকার ফ্যাক্স বার্তা ঝড় তোলে ফুটবল বিশ্বে। চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে কাম্প নউ ছাড়ার সিদ্ধান্ত জানান বার্সেলোনা অধিনায়ক। তবে ক্লাবটির দাবি ছিল, ওই ধারা কার্যকর করার মেয়াদ গত ১০ জুনে শেষ হয়ে গেছে। ফলে চুক্তি অনুযায়ী হয় তাকে থাকতে হবে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত, নয়তো পরিশোধ করতে হবে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় টানাপোড়েন। বিষয়টি নিয়ে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে আলোচনার জন্য আর্জেন্টিনা থেকে স্পেন উড়ে আসেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তাদের অবশেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মেসি থেকে যাওয়ার সিদ্ধান্ত জানালে ১০ দিনের টানাপোড়েনের অবসান হয়। তবে সিদ্ধান্তটা যে একরকম বাধ্য হয়ে, অনিচ্ছায় নিয়েছেন তা লুকাননি রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। জানান, ক্লাবের সঙ্গে আইনী লড়াইয়ে যেতে চাননি বলেই মন বদল করেছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা