খেলা

মেসিকে বার্সায় দেখতে চান না ৬১.৬ শতাংশ সমর্থক

স্পোর্টস ডেস্ক:

অবসান হল ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দ্বন্দ্ব। টানা দশ দিনের নানা গুঞ্জন, জল্পনা আর অস্থিরতার পর আরও এক মৌসুম ‘ভালোবাসার ক্লাবে’ই থেকে যাওয়ার ঘোষণা দেন মেসি। এরপরই অবসান হয় বার্সা-মেসি দ্বন্দ্ব।

মেসি ছাড়া বার্সেলোনা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। শেষ এক দশক মেসি ছিলেন বার্সেলোনার প্রাণ। দলটির ধ্রুবতারা চলে যাচ্ছেন এটা বিশ্বের কোটি কোটি ভক্তের জন্য শকওয়েব হয়ে দেখা দিয়েছে। আবার উল্টোচিত্রও ছিল।

মেসির সিদ্ধান্তের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে মত জানতে চাওয়া হয়েছিল ফুটবলপ্রেমিদের কাছে। অনলাইনে ভোটাভুটির আয়োজন করেছিল স্পেনের ক্রীড়া গণমাধ্যম এএস। ভোটাভুটিতে ৬১.৬ শতাংশ সমর্থকরা চেয়েছেন মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাক। ৩৮.৪ শতাংশ সমর্থকরা চেয়েছিলেন মেসি বার্সেলোনায় থাকুক। মোট ২৬০০০ সমর্থকদের ভোট গ্রহণ করে এএস।

এএস বলছে, মেসির প্রতি ভক্তদের ভালোবাসা থাকলেও সমর্থকরা চান মেসি ভিন্ন কিছুর স্বাদ গ্রহণ করুক। বার্সেলোনা ছেড়ে মেসি ইংলিশ লিগে বা ইতালি লিগে যুক্ত হলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পাবেন। যদিও এখনও সেই সুযোগটি রয়েছে।

স্পেনের ক্লাবটিতে আরো একটি মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। ২০২০-২১ মৌসুম থাকবেন বার্সেলোনায়। এরপর নতুন কোনো ক্লাবে যুক্ত হতে পারেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা