খেলা

বেন স্টোকসের আইপিএল শেষ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। দলের মূল ভরসা বেন স্টোকস টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গেছেন ইংলিশ পেস অলরাউন্ডার। রাজস্থান এক টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় চোটটা পেয়েছিলেন। এরপর তড়িঘড়ি মাঠ ছাড়েন। পরবর্তীতে রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন স্টোকস। ৩ বলে কোনও রান করতে পারেননি।

মঙ্গলবার রাজস্থান রয়্যালস টুইট করে জানায়, স্টোকসকে এ বছর আর আইপিএলে পাওয়া যাবে না। তবে দলকে সমর্থন করতে স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’

রাজস্থান প্রথম ম্যাচে মাত্র ৪ রানে ম্যাচ হারে। পাঞ্জাব ও রাজস্থানের ম্যাচে ছিল রানের ফোয়ারা। পাঞ্জাবের করা ২২১ রানের জবাবে রাজস্থান তোলে ২১৭ রান। ৭ ছক্কা ও ১২ চারে রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন একাই করেছিলেন ১১৯ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ কভারে ক্যাচ তোলেন এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকানো স্যামসন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা