বেন স্টোকস
খেলা

ক্রিকেটাররা গাড়ি নয়

সান নিউজ ডেস্ক: ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে এই ফরম্যাটে জীবনের শেষ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ইংল্যান্ড গত কয়েক মাস ধরে অবিরাম ক্রিকেট খেলছে। শুধু জুলাইয়েই ১৭ দিন মাঠে ছিল তারা। সামনের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বছরজুড়ে এত বেশি সূচি রেখে ক্রিকেটারদের সঙ্গে গাড়ির মতো আচরণ না করতে ক্রিকেট প্রশাসকদের অনুরোধ করেছেন তিনি।

টেস্ট ম্যাচ স্পেশালকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘আমরা (ক্রিকেটাররা) গাড়ি নই যে আপনারা শুধু পেট্রোল ভরবেন আর আমরা ফের চলতে শুরু করবো। একই সময়ে আমাদের টেস্ট সিরিজ ছিল এবং ওয়ানডেও খেলতে হয়েছে, এটা খুবই অদ্ভুত।’

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র তিন ওভার বল করেন স্টোকস এবং করেন মাত্র ৪৮ রান। রোহিত শর্মার দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে স্টোকস জানান।

মূলত টেস্ট ক্যারিয়ার আরও লম্বা করতেই এই সিদ্ধান্ত নেন স্টোকস। তার অনুপ্রেরণা ৩৬ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড ও ৩৯ বছরের জেমস অ্যান্ডারসন, যারা শুধু লাল বলের ক্রিকেটেই খেলে যাচ্ছেন।

বর্তমান টেস্ট অধিনায়ক স্টোকস বললেন, ব্রডের সঙ্গে কথা বলে তার উপলব্ধি হয়েছে সাদা বলের যে কোনো একটি ফরম্যাট তার ছেড়ে দেওয়া উচিত।

আরও পড়ুন: রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার

স্টোকস বলেন, ‘আমি স্টুয়ার্টকে জিজ্ঞাসা করেছিলাম সে এখনও যে খেলে যাচ্ছে এর কারণ সাদা বলের ক্রিকেট ছেড়ে দেওয়া কি না! ১৬০ টেস্ট তার ক্যারিয়ারে। সে বলেছে, নিঃসন্দেহে হ্যাঁ। আমিও ইংল্যান্ডের জন্য ১৪০-১৫০ টেস্ট খেলতে চাই। আশা করি যখন আমার বয়স ৩৫-৩৬ হবে, তখনও টেস্ট ক্রিকেট খেলতে থাকবো। ওই সময় এই সিদ্ধান্তের দিকে ফিরে থাকাবো এবং তখন বুঝবো আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা