খেলা

প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে গেইলের অনন্য কীর্তি

ক্রীড়া ডেস্ক : ক্রিস গেইল দৌড়ে রান নেয়ার চেয়ে বল সীমানার বাইরে উড়িয়ে ফেলাতেই যেন বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন। তাই ক্যারিবীয় ব্যাটিং দানব টি-টোয়েন্টি ফরমেটে ভীষণ মানানসই। বড় বড় রেকর্ডগুলোও রয়েছে তার দখলে। এবার আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার অনন্য এক মাইলফলকে পা রাখলেন গেইল।

সোমবার (১৩ এপ্রিল) রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের মারকুটে এই ওপেনার। যে ইনিংসে ৪টি চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা।

আর ওই দুই ছক্কাতেই আইপিএলে সাড়ে তিনশো ছক্কার ঘর ছুঁয়ে ফেলেছেন গেইল। ১৩৩ আইপিএল ম্যাচে তার ছক্কার সংখ্যা এখন ৩৫১টি। আইপিএলের ইতিহাসে আর কোনো ব্যাটসম্যানের এত ছক্কা নেই।

এমনকি গেইলের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ১৭৭ আইপিএল ম্যাচে ছক্কা ২৩৭টি। অর্থাৎ ডি ভিলিয়ার্সের চেয়ে ৪৪টি ম্যাচ কম খেলে ১১৪টি ছক্কা বেশি মেরেছেন গেইল।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের মধ্যে এরপরের তিনটি স্থানই ভারতীয় ব্যাটসম্যানদের। ২১৬ ছক্কা মহেন্দ্র সিং ধোনির, রোহিত শর্মার ২১৪ আর বিরাট কোহলির নামের পাশে আছে ২০১টি ছক্কা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা