সংগৃহীত ছবি
খেলা

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। প্রথমবার মুম্বাইয়ের দায়িত্ব নিয়ে সুবিধা করতে পারেননি তিনি। আসরে ১৪টি ম্যাচের ১০টি হেরেছে তার দল। এমন পারফরম্যান্সের পরও আসন্ন আসরে নেতৃত্ব থাকছে হার্দিকের কাঁধেই।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ গেলেন সাকিব

তবে আসর শুরুর আগেই মুম্বাইয়ের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। আসন্ন আসরের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। অধিনায়ককে ছাড়াই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে হবে তাদের।

আইপিএলের নিয়ম অনুযায়ী, একই আসরে ৩য় বার স্লো ওভার রেটের নিয়ম ভঙ্গ করলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন অধিনায়ক। এ কারণেই গত আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচের পর নিষেধাজ্ঞায় পড়েন হার্দিক। সেই আসরে আর কোনো ম্যাচ বাকি না থাকায় সেটা এবারের আসরের কার্যকর হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা