সংগৃহীত ছবি
খেলা

কলকাতার মেন্টর সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: আইপিএলে বর্তমানে রাজস্থান রয়্যালসের হেড কোচ ও ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন কুমার সাঙ্গাকারা কিন্তু আসন্ন আসরে দল বদলাতে পারেন এই লঙ্কান কোচ। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন: পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ টাইগারদের

চলতি বছরেই হবে আইপিএলের মেগা নিলাম। সেই মেগা নিলামকে সামনে রেখে দলগুলোর চোখ সব তারকা এবং তরুণ উঠতি ক্রিকেটারদের দিকে। কোনও দলের চোখ কোচিং স্টাফের দিকে। ইতোমধ্যেই জানা গেছে, আগামী আসর থেকে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচ হতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়।

ভারত জাতীয় দলে দ্রাবিড়ের জায়গায় হেড কোচ হিসেবে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে থেকে ২০২৪ আইপিএল জেতানো গৌতম গম্ভীর। ফলে জায়গা খালি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে।

আরও পড়ুন: লিটনের অসাধারণ সেঞ্চুরি

ভারতীয় মিডিয়ায় গুঞ্জন, রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নন লংকান কিংবদন্তী সাঙ্গাকারা। ২০২১ সাল থেকে রাজস্থান দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন শ্রীলঙ্কাকে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাঙ্গাকারা। কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের পদে পরবর্তী আসর থেকে দেখা যেতে পারে সাঙ্গাকারাকে। তবে এখনো নিশ্চিত নয় কিছুই। এই ব্যাপারে সাঙ্গাকারা কিছুই জানাননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা