খেলা

বার্সেলোনা বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও।

তবে মহামারির কারণে নানা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

৪ হাজার ৭৬০ মিলিয়ন ডলার নিয়ে ফোবর্সের তালিকায় শীর্ষে অবস্থান করছে স্প্যানিশ ক্লাবটি। ৪ হাজার ৭৫০ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

এর পরেই রয়েছে বায়ার্ন মিউনিখ (৪ হাজার ২১৫ মিলিয়ন ডলার), ম্যানচেস্টার ইউনাইটেড (৪ হাজার ২০০ মিলিয়ন ডলার) ও লিভারপুল (৪ হাজার ১০০ মিলিয়ন ডলার)।

ফোর্বসের এই তালিকায় প্রথমবারের মতো সেরা দশে স্থান করে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গেল ১৩ বছরে ক্লাবটির মূল্য বেড়েছে ১২৯ শতাংশ। ২০০৮ সালে পিএসজি’র মূল্য ছিল ১.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে সেটা বেড়ে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা