খেলা

শ্রীলঙ্কায় পৌঁছে করোনা পরীক্ষা টাইগারদের

ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ ছাড়ে তামিম ইমবাল, মুমিনুল হকরা। ভাড়া করা বিশেষ বিমানে করে দেশ ছাড়ে টাইগাররা। এরই মধ্যে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছে গেছে পুরো দল। সেখানে কোয়ারেন্টাইনের আগে প্রথম করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সফরকারীরা।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা পৌঁছানো ও প্রথম করোনা পরীক্ষার নমুনা দেওয়ার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত করোনাভাইরসের কারণে দুই দফা পিছিয়ে যায় এই টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। গতবছর মাঠে গড়ানোর কথা থাকলেও কোয়ারেন্টাইন ইস্যুতে বনিবনা না হওয়ায় ২০২০ সালের অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। দুই বোর্ডের চাওয়াতে নতুন সূচিতে আলোর মুখ দেখতে চলছে এবার।

এবার শ্রীলঙ্কা গিয়ে ৩ দিনের রুম কোয়ারেন্টাইন করবে সফরকারীরা। এরপর সীমিত পরিসরে মিলবে অনুশীলনের সুযোগ। মূল লড়াইয়ে নামার আগে ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ।

শ্রীলঙ্কা সফরের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা