সংগৃহীত ছবি
খেলা

শাস্তি পেলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বিপিএলে অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ২৬ রান তাড়া করে ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান তামিম। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এদিকে, মাঠের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শাস্তি পেলেন তামিম। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল জানান, তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে।

ম্যাচ রেফারি আরও জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরও পড়ুন : অবিশ্বাস্য জয় রংপুরের

বিতর্কিত ঘটনাটির সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। শোনা যাচ্ছে, এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন । বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন : সাকিব-সালাউদ্দিন আউট

ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা