সংগৃহিত ছবি
সারাদেশ

নারীর মাথা ও শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: রংপুর জেলায় পীরগঞ্জে হত্যাকাণ্ডের শিকার দেলোয়ারা বেগমের (৩০) বিচ্ছিন্ন মাথা ও ৫ বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দিনাজপুরে যুবলীগ সভাপতির গাড়ি ভাঙচুর

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচক্ষেত থেকে মাথাহীন অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিশ্চিত হয় হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দোলোয়ারার সঙ্গে পীরগঞ্জের বড় বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। তারা দুজন গ্রামগঞ্জে গান-বাজনা করে বেড়াতেন।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, নিহত দেলোয়ারা বেগমের সাবেক স্বামী পুলিশকে জানান তার সঙ্গে পাঁচ বছরের কন্যাশিশু ছিল। এরপর গ্রেপ্তার আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন দেড় মাস আগে ওই নারীর শিশু সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশে গাছ বাগানে ৩ থেকে ৪ ফুট গর্ত করে পুঁতে রাখা হয়। পুলিশ টিম নিয়ে সেখান থেকে মাটি খুঁড়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা