সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মিকে গুলি করে পালালেন অস্ত্রধারীরা

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে মিজানুর রহমান (৩৯) নামে ১ যুবদল কর্মিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভোটার দিবসে সমন্বয়কদের সামনে রেখে ইসির উদ্যোগ

গুলিবিদ্ধ ব্যক্তি, উপজেলার বজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদল রাজনীতির সাথে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সাথে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সাথে বিরোধ দেখা দেয়। এরপর এনিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠু নামে দুই যুবকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তারাও বিএনপির রাজনীজির সাথে জড়িত।

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, মিজান আমার সাথে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছে আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এই ঘটনার সাথে জড়িত ওই বিষয়ে আমার কিছু জানা নেই।

আরও পড়ুন: গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিক ভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা