সংগৃহীত ছবি
সারাদেশ

মোংলায় জমি নিয়ে বিরোধ

জেলা প্রতিনিধি: মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মদপানে ৩ যুবকের মৃত্যু

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় ও নৌ কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক দাবি করা এক ভুক্তভোগী।

অভিযোগে জানা গেছে, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের চামড়া এলাকার বাসিন্দা শেখ নাজিম উদ্দীন শেখ দীর্ঘদিন ধরে তার নিজ ৪৪বিঘা জমিতে চিংড়ি মাছের চাষ করে আসছিলেন। শুক্রবার তার ওই ঘেরের জমিতে ঘেরা-বেড়া দিতে গেলে প্রতিপক্ষ অহিদ সরদারের (৪৭) নেতৃত্বে ২৪/২৫জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের মারধরে শেখ নাজিম উদ্দীন ও তার ঘেরের কর্মচারী আজিজুল শেখ (২৪) গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা