সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে আগুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত বিরোধে রান্না ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন : শেখ মুজিব এদেশের স্বাধীনতা চায়নি

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার পাড়াগাঁও চটানপাড়ার মৃত আলতাফ আলীর ছেলে মোঃ আমির আলীর সাথে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার মৃত গফর মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৬০), আলতাফ আলীর ছেলে মোঃ ছফির উদ্দিন (৫৭), -আব্দুস ছামাদের মোঃ সোরহাব (৫৫) ও মোঃ আব্দুল জলিল (৫০) এর সাথে জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা চলছিলো। বিরোধের জেরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করে আসছিলো। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) উল্লেখিত ব্যক্তিরা সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন মোঃ আমির আলীর বসত বাড়ীর পশ্চিম পাশে দখলীয় জমি জোর পূর্বক জবর দখল করার জন্য জমিতে ইট, বালু সিমেন্ট নিয়ে জমির বাউন্ডারী নির্মান কাজ শুরু করে। তখন মোঃ আমির আলী ও তার পরিবারের লোকজন কাজে বাঁধা নিষেধ করলে সকল মারার জন্য এগিয়ে আসে। পরে পরিবারের লোকজন সহ ভয়ে দৌড়ে ঘরের ভিতর আশ্রয় নিলে উল্লেখিত ব্যক্তিরা পিছন পিছন এসে ঘরে ঢুকতে না পেরে একপর্যায়ে রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। তখন ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে রান্না ঘর পুড়ে আনুমানিক ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ক্ষতি হয় হয় বলে জানান ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত মোঃ ছফির উদ্দিন বলেন, আমরা কারো ঘরে আগুন দেইনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা