সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় জলশায় দেখিয়ে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ 

ভোলা প্রতিনিধি: ভোলায় ব্যাক্তি মালিকানাধিন রেকর্ডীয় জমি বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছে স্থানীয়রা।

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের

রোববার (২ মার্চ ) দুপুরে ভোলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের স্থানীয় জমির মালিকরা ভেদুরিয়া বান্দের পারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন।

এসময় তারা দ্রুত সরকারি ইজারা বাতিল করে তদন্ত করে জমির প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য ভোলা জেলা প্রশাসককের কাছে দাবি জানান।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া- ভেদুরিয়া দু ইউনিয়নের ব্যাক্তি মালিকানাধিন প্রায় ১৩৬ একর জমি বন্ধ জলাশয় দেখিয়ে সরকারি ইজারা দিয়ে আসছে। এতে করে স্থানীয় জমির মালিকরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ইজারাদার নদীত অপরিকল্পিত ভাবে মাটি কাটার ফলে স্থানীয়দের ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। অথচ এটি কোন বন্ধ জলাশয় নয় বলে জানান। এই নদীতে নৌকা চলাচল করে অথচ ইজারাদার নৌকাও চলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। তাই যার যার জমি তারতার নদী হবে সবার।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সাথে উন্মুক্ত জলাশয় কে বদ্ধ জলাশয় ইজারা বাতিল করে প্রকৃিত জমির মালিদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন - শফিকুল ইসলাম,রিয়াজ উদ্দিন,আমিরুল ইসলাম, আব্দুর রহমান,মাওলানা কবীর উদ্দিন, বজলু,জিয়া উদ্দিন, রবিউল সহ আরো অনেকই বক্তব্য রাখেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা