সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে সংস্কারের মধ্যদিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবি

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার (১ মার্চ) সকাল সোয়া ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাল থেকে ন্যায্য দামে মিলবে প্রাণিজাত পণ্য

এ সময় সমাবেশে সুজন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক সম্পাদক আবু নাছের মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক মাহবুবুর রহমান, নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীন সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা নোয়াখালীসহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে সমাজ বিনির্মাণের দাবি জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা