সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সন্ত্রাসী হামলা চালিয়ে দৈনিক লাখোকন্ঠের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ তসলিম হোসেনের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার সন্ত্রাসীরা গুরুতর ওই সাংবাদিককে কয়েক ঘন্টা আটকে রাখে।

আরও পড়ুন: রমজানে মেট্রোরেলে পানি বহনের অনুমতি

আহত সাংবাদিক, জেলার হাতিয়ার উপজেলার বাসিন্দা। তিনি গত ৬ বছর ধরে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

হামলার শিকার সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নোয়াখালী পৌর বাজারে যাওয়ার পথে বার্লিংটন মোড়ে স্থানীয় লন্ড্রি আনিস তার সহযোগীদের নিয়ে আমাকে আটক করে। এর একপর্যায়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকার করায় তারা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হই। পরে স্থানীয়রা তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি হাসপাতালে ৬ নং ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। এই ঘটনায় আমি স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার ও সুবিচার প্রার্থনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন: পতাকা উত্তোলনের মাধ্যমে উখিয়া ব্যাটালিয়ন উদ্বোধন

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে থানায় এসছে। তারা বলেছে ওই সাংবাদিক পড়ে গিয়ে হাত ভেঙেছে। তবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা