সংগৃহীত ছবি
জাতীয়

রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর থানায় চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক ২ মামলায় ঢাকা ২ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন: যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

এর আগে, সকালে এই মামলার শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। এরপর এই মামলার তদন্ত কর্মকর্তা কামারাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এর পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। এই শুনানি শেষে আদালত তার ২ দিন করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলায় বলা হয়েছে, বাদী সগির আহমেদ সুজনের বাড়ি ভাঙচুরের হাত থেকে বাঁচাতে তার কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক এমপি কামরুল ইসলাম। এরপর সগির আহমেদ ১ জনের মাধ্যমে তাকে ২০ লাখ টাকা চাঁদা দেন। এর পরে চাঁদা দাবির বাকি টাকা দিতে অস্বীকার করায় তার নির্দেশে মামলার অপর আসামিরা গত বছরের (২৪ সেপ্টেম্বর) বাদীর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় সগির আহমেদ গত (৪ সেপ্টেম্বর) সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে একটি মামলা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা