সংগৃহীত ছবি
সারাদেশ

মদপানে ৩ যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় গফরগাঁওয়ে মদপানে ৩ যুবকের মৃত্যু হয়েছে। গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে এবং সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- মদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই এলাকার তামাদিপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৪৮) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৮)।

গফারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মাসুদ গত মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে ঢাকার ইব্রাহীমপুর থেকে তার খালাতো ভাই আব্দুল জলিলের বাড়ি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় বেড়াতে আসেন। এ সময় তিনি একটি হুইসকি জাতীয় মদের বোতল সঙ্গে নিয়ে আসেন। রাতে জলিলের ঘরে বসে ৪ থেকে ৫ বন্ধু মিলে এই মদ পান করলে সবাই অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় গতকাল বুধবার দিনভর তারা বমি করতে থাকলে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে পরিবারের স্বজনরা বিষয়টি টের পেয়ে রাতে জলিল, নিজাম ও মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে জলিল ও নিজাম মারা যান।

এ ঘটনায় অসুস্থ সুমন মিয়া নামে আরও একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ হোসাইন। তিনি জানান, হাসপাতালে সুমন মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা