সংগৃহিত ছবি
সারাদেশ

পানিতে ডুবে নিহত ২ শিশু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশের একটি খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মৃত্যু শিশুরা হলো, কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা ২ জন মামাতো-ফুফাতো ভাই-বোন।

শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, রোববার দুপুরে আতিকুর রহমান তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। এরপর ফুফাতো বোন রিয়া মণির সাথে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। এর একপর্যায়ে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। এ সময় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা