সংগৃহীত ছবি
সারাদেশ

ভুট্টাখেত থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নাটোর জেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ৩

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলীর নারায়ণকান্দি এলাকার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা