সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা লেগে ২ কিশোর নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : শবে মেরাজ আজ

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ত্রিমোহনী চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব হাসান শান (১৬) উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে এবং সাদমান সাফা (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৪) একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা ৩ জনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা চাচাতো ভাই।

আরও পড়ুন : নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ইসির হাতে নয়

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তিন কিশোর মোটরসাইকেলে ত্রিমোহনী এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ কিশোর গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই এলাকার আহত সেলিম হোসেনের ছেলে সিয়াম (১৬) এবং রফিকুল ইসলামের ছেলে সাফাকে (১৬) প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথের মধ্যে রাজশাহীর বিনোদপুর এলাকায় তার মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা