সংগৃহীত ছবি
সারাদেশ

গজারিয়ার ইয়াবা ব্যবসায়ী গুলজার আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী কসাই লিটনের প্রধান সহযোগী গুলজার খাঁ (৪৩) নামে ১ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল।

আরও পড়ুন: মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত

আটক ব্যক্তি, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন খাঁ'র ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রোববার দুপুর ১ টায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে পরিচালিত একটি বালু মহাল বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে যাওয়া সময় রাস্তা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটক গুলজার একটি ডাকাতির মামলায় এজহার নামীয় আসামি। আমরা গোপন সূত্রে খবর পাই আজকে সে মুন্সীগঞ্জ সদরে অবস্থান করছে। ডিবি পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক, ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা