সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে অধ্যক্ষের বিরুদ্ধে রাস্তা তৈরিতে বাঁধার অভিযোগ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে। ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজের বিরুদ্ধে। কিন্তু অধ্যক্ষের দাবি তার প্রতিপক্ষ জোরপূর্বক সাবেক রাস্তা কেটে তার সীমানা ঘেঁষে রাস্তা তৈরি করেছে। যার ফলে তার গাছপালা ও জমি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ শতাধিক ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষেরা জড়ো হয়ে অধ্যক্ষ শাহাদাতের বিরুদ্ধে ফুলেফেঁপে উঠেন। এসময় তারা লক্ষ্মীপুর টু রামগতি সড়কে প্রিন্সিপাল শাহাদাতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

আরও পড়ুন: মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত

গ্রামবাসী জানান, দীর্ঘ বছর ধরে তারা চলাচল রাস্তার কারণে সীমাহীন দুর্ভোগে জীবনযাপন করতে হয়েছে। তাদের দুঃখকষ্টের কথা চিন্তা করে মিশু কোম্পানির ছেলে স্বপন রাস্তাটি সম্প্রতি ফসলের জমির মাঝখান থেকে একপাশ করে দেয়। বর্তমানে রাস্তাটি শাহাদাত প্রিন্সিপালের জমি পাশ দিয়ে যাওয়াতে রাস্তা বন্ধ করে দিতে চান।

অন্যদিকে (আজ) দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করেন স্থানীয় মিশু কোম্পানির ছেলে মো. ইকবাল হোসেন খোকন।

সংবাদ সম্মেলনে খোকন জানান, তাদের জমির ওপর দিয়ে যাওয়া রাস্তাটি কেটে নতুন করে জমির একপাশ দিয়ে রাস্তাটি করে দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাত প্রিন্সিপাল এখন রাস্তা বন্ধ করে দেওয়া পায়তারা করছে। শাহাদাত প্রিন্সিপাল বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই ফ্যাসিস্ট সরকারের একজন চিহ্নিত দোসর হিসেবে পরিচিত। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ। জনস্বার্থের জন্য কেউ রাস্তা করলে শাহাদাত পিন্সিপাল মামলা দিয়ে হয়রানি করে।

ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। যে রাস্তাটি কেটে ফেলা হয়েছে,সেই রাস্তাটি অনেক পুরনো রাস্তা। হঠাৎ তারা আমার জমি ঘেঁষে নতুন রাস্তা তৈরি করেছে। বিষয়টি তারা একটিবার আমাকে জিগ্যাসা করেনি। আমার অনেক গাছপালা নষ্ট হয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার ক্ষতিসাধন করার।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়

জানতে চাইলে মুঠোফোনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা প্রতিবেদককে জানান, স্থানীয় তহশিলদারকে পাঠানো হয়েছে ,রাস্তাটি দেখে আসার জন্য। তিনি আমাকে জানিয়েছেন পুরনো রাস্তার ওপর একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। তাই জনস্বার্থে স্বপন রাস্তাটি তাদের জমির একপাশ দিয়ে করে দিয়েছে। শাহাদাত পিন্সিপালের দাবি তার ক্ষতিসাধন হচ্ছে। এমন প্রশ্নের উত্তরে ইউএনও জানান পূর্ণ রায় তহশিলদারকে আবার পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা