সংগৃহীত ছবি
সারাদেশ

স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে এই মামলার প্রধান আসামি।

আরও পড়ুন: অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, স্কুলছাত্র রোমান শেখেকে হত্যার পরে অভিযুক্তরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়। তবে সকাল থেকে স্থানীয়দের বাধায় পুলিশ মরদেহ উদ্ধার করতে পারছিল না। পরে দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মরদেহটি পুকুরের হতে উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিক্ষুব্ধ জনতা নিখোঁজ ওই ছাত্রের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুর চালায়।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধারের পর নিশ্চিত হওয়া গেছে এটা রোমানের মরদেহ। মরদেহটি মর্গে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। স্কুলে পড়ালেখার পাশাপাশি অটো চালিয়ে উপার্জন করতো সে। পরে এ ঘটনায় ২৫ জানুয়ারি সিরাজদিখান থানায় জিহাদসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পরিবার। পুলিশ ওই ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করলেও রোমানের হদিস মিলছিল না। ২৩ দিন পরে আজ বৃহস্পতিবার এই মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা