সংগৃহীত ছবি
সারাদেশ

যাত্রীবাহী বাসে আগুন, নিহত হেলপার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার সংলগ্ন ব্রীজের উপরে পাকিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনায় ঘুমন্ত হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটায় টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও সেতুতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিশ্বের বায়ু দূষণের ৬ষ্ঠ স্থানে ঢাকা

নিহত হেলপার সাহাবির মিয়া (১৪) যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থাণীয়রা বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ করে বাসে আগুন দেখতে পায় তারা। এতেই ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানান, বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হলো তার কারন এখনো জানা যায়নি বলে জানান, ফায়ার সার্ভিস টঙ্গীবাড়ি।

নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশাপাানি করে। আমার ও আমার সন্তানদের কোন খোঁজ খবর নেয় না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। এখোন দু-বছর যাবৎ গাড়ির কাজ করে। আগে অন্য যায়গায় কাজ করতো এক বছর আগে এখানে গাড়িতে কাজ করছে। রাতে গাড়িতেই ঘুমাতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো। আমাদের আয় করে খাওয়াতো বলে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, আমার নাতিটা আয় করে সংসার চালাতো। মেয়ে জামাই কোন খোঁজ খবর নেয় না। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেনীতে পরে। সংসারের সমস্ত ব্যায় দিতো। ৩ দিন আগে বাড়ি হতে বের হয় সাহাবির। সারদিন গাড়িতে হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখোন টঙ্গীবাড়ি থানায় আছি।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা অপসারণ

এই ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (ওসি) মহিদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা