সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা অপসারণ

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের বাঁশজানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা অবৈধভাবে স্থাপিত সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর জোরালো প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিএসএফ এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ক্যামেরা খুলে নেয় বিএসএফ। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান।

আরও পড়ুন: স্ত্রীসহ কারাগারে সাবেক এমপি চয়ন

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা। এরপর সোমবার সকালে স্থানীয়রা এই বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি এর কড়া প্রতিক্রিয়া জানায়। এর পরে বিএসএফকে ডেকে এর প্রতিবাদও জানায় বিজিবি এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলে। তবে দুপুর পর্যন্ত এই নিয়ে বিজিবি–বিএসএফের একাধিকবার আলোচনা হলেও তারা ক্যামেরা খুলে নিয়ে যায়নি।

স্থানীয়রা জানান, সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণ চলছে। এটিকে ঘিরে রাতের আধারে বিএসএফ মসজিদের সন্নিকটে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা