সংগৃহীত ছবি
খেলা

সাকিব-সালাউদ্দিন আউট

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম ও ছবি শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তাদের জায়গায় ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া।

নতুন পাঠ্যবই বিশ্লেষণে দেখা যায়, সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি দেওয়া হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে।

আরও পড়ুন : ঢাকাকে হারিয়ে রংপুরের পঞ্চম জয়

একই বইয়ের ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি লেসন যুক্ত হয়েছে। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলোও।

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির পুরোনো বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা