সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিং দিয়ে যাত্রা শুরু করল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারতের বিপক্ষে ‘চ্যাম্পিয়ন্স ট্রফির’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করল টাইগাররা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: আজ একুশে পদক দেবেন ড. ইউনূস

এদিকে, বাংলাদেশ দল ভারতের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী। এ সময় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যেই কোনো দলকেই হারাতে পারি। সকল দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনাকে বাস্তবায়ন করাতে পারলে আমরা যে কোনো দিন যেই কোনো দলকে হারাতে পারি।

অপরদিকে, এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল ভারত। তবে জয় দিয়েই এবারের আসর শুরু করতে চায় ভারত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভালো শুরু করা। এ সময় দলের প্রত্যেকে জানে তাদের কী করতে হবে। আমরা জানি আমাদেরকে কী করতে হবে, সেটা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা