সংগৃহীত ছবি
খেলা

ভারতের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে দু’দেশের মানুষের উন্মাদনা অনেক পুরোনো। পাক-ভারত উন্মাদনার স্বাদ এখন ভারত-বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেকে। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে। দুই দলেরই প্রথম ম্যাচ এবারের আসরে। সঙ্গে বলা যায় আগের আসরের সেমিফাইনাল পর্বের পুনরাবৃত্তি। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।

শান্ত বলেন, সাম্প্রতিক সময় আমরা ভারতের বিপক্ষে কয়েকটি ম্যাচ জিতেছি। গত বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমাদের কিছু ভালো স্মৃতি হয়েছে।’ আরও বলেন, ‘কিন্তু সেটা এখন অতীত। আমি মনে করি আগামীকাল আমরা ভালো খেলতে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারওে আমাদের জন্য ভালো ম্যাচ হবে।

সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারত এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কিন্তু আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা। সবশেষ দুই আইসিসি ইভেন্টে অবশ্য বাংলাদেশ হেরেছে দৃষ্টিকটুভাবে।

আরও পড়ুন: সংখ্যার পাতায় দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা