খেলা

অদ্ভুত অ্যাকশনে বল, হাস্যরসের শিকার রাজস্থানের সেই স্পিনার  

ক্রীড়া ডেস্ক :বোলাররা কত পদ্ধতিই না প্রয়োগ করেন ব্যাটসম্যানদের ঘাবড়ে দিতে! তবে রিয়ান পরাগ যেমনটা করলেন, তেমনটা খুব কমই দেখা যায়।

সোমবার (১২ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে অদ্ভুত এক ডেলিভারি দিয়ে আলোচনায় রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরাগের সেই ডেলিভারির ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে আলোচনা, সমালোচনার সঙ্গে হচ্ছে হাস্যরসও। এমন অ্যাকশনে বোলিং যে সচরাচর দেখা যায় না!

পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল এবং ক্রিস গেইল তখন উইকেটে জমে গিয়েছেন। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন গেইল। ক্যারিবিয়ান তারকা একের পর এক বল ফেলছিলেন মাঠের বাইরে। অগত্যা রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন বল করতে ডাকলেন রিয়ানকে। ভাগ্য বদলায় কিনা, দেখার জন্য।

প্রথম বলটা সাধারণ অফস্পিনারের ভঙ্গিতেই করেন রিয়ান। কিন্তু দ্বিতীয় বলটা করার সময় প্রায় ক্রিজ থেকে অনেকটা বাইরের দিকে চলে আসেন। হাত আরও কোনাকুনি জায়গা থেকে নামিয়ে একদম সোজা করে ডেলিভারিটি ছাড়েন।

ওই বলটিতে এক রান নেন গেইল। ওই ওভারেই অবশ্য তার উইকেটটি তুলে নেন পরাগ। ম্যাচে তিনি বল করেছেন একটি ওভারই। তবে এক ডেলিভারিতেই পরাগকে নিয়ে আলোচনা তুঙ্গে।

অতীতে রবিচন্দ্রন অশ্বিন এবং কেদার যাদবকেও প্রায় একই ভঙ্গিতে বল করতে দেখা গিয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা