সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় ৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় হিন্দোলির কাছে জয়পুর জাতীয় মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ২

নিহতরা হলো, ভারতের উত্তর প্রদেশের দেওয়াসের বাসিন্দা। তারা সিকার জেলার খাতু শ্যাম মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন।

বুন্দির অতিরিক্ত পুলিশ সুপার উমা শর্মা জানান, রোববার ভোরে অজ্ঞাত একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ৬ জন নিহত হন। এ সময় আমরা অজ্ঞাত সেই গাড়ির সন্ধান করছি। এর জন্য ১টি বিশেষ দল গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা