সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মিয়ানমারে প্রবল বর্ষণ-বন্যা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় মিয়ানমারের রাজধানী নেইপিদোতে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৯ জন এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় হাজারো মানুষ।

আরও পড়ুন: গাজায় সংরক্ষিত এলাকায় হামলা, নিহত ১৯

জাতিসংঘ সমর্থিত সংস্থা মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট (এমআইএমইউ) শুক্রবার রাজধানী নেইপিদোর কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, নেইপিদো ও তার আশপাশের প্রায় ১৬২ বর্গকিলোমিটার এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

বন্যায় ডুবেছে মিয়ানমারের ২য় বৃহত্তম শহর মান্দালয়ও। শহরটির প্রায় ৩৬৬ বর্গকিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। মান্দালয়ে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এই শহরেও বাস্তুচ্যুত হয়েছেন হাজারের অধিক মানুষ।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১৬

বন্যা উপদ্রুত ৩০টি এলাকা থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬০২ জন লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্নিঝড় ইয়াগি গত ৭ সেপ্টেম্বর শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। ভিয়েতনামে আসার আগে ফিলিপাইনের লুজন প্রদেশ এবং চীনের কোটু দ্বীপেও তাণ্ডব চালিয়েছে ইয়াগি। ইয়াগির আঘাতে এ পর্যন্ত ফিলিপাইনে ১৩ জন এবং ভিয়েতনামে ২৫৪ জন প্রাণ হারিয়েছেন। সূত্র : রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা