সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন। আর তার আগেই গতকাল শুক্রবার জম্মু এবং কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ সেনা সদস্য।

আরও পড়ুন: গাজায় সংরক্ষিত এলাকায় হামলা, নিহত ১৯

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে জম্মুর কিশস্তার জেলায় সেনাবাহনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে ৪ সেনা সদস্য গুলিবিদ্ধ হোন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়।

অন্যদিকে, এদিন রাতেই বারামুলা জেলাতে পৃথক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মীরে রক্তপাতের ঘটনা এমন এক সময় ঘটল যখন আগামী ১৮ সেপ্টেম্বর এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মিয়ানমারে প্রবল বর্ষণ-বন্যা, নিহত ১৯

জম্মু ও কাশ্মীরে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা