সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাশ্মিরে হামলায় বাস খাদে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে মন্দির থেকে ফেরার পথে একটি বাসে বন্দুকধারীদের হামলার অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসময়ে আহত হয়েছেন আরও ৩৩ জন। হতাহতরা সবাই হিন্দু তীর্থযাত্রী বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : গাজায় নিহত ছাড়াল ৩৭ হাজার

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ভারত-শাসিত কাশ্মিরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের সন্দেহভাজন হামলা ঘটনায় বাসটি খাদে পড়ে যায় এবং এতে কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ এই অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হামলার শিকার হওয়ার আগে বাসটি ওই এলাকার একটি জনপ্রিয় হিন্দু মন্দির থেকে ফিরছিল বলে আল জাজিরা জানিয়েছে।

আরও পড়ুন : শপথ নিলেন মোদি

রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা জানান, ‘বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি একটি খাদে পড়ে যায়, যার ফলে ৯ জন তীর্থযাত্রীর মৃত্যু এবং আরও ৩৩ জন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বিশেষ মহাজন জানিয়েছেন, বাসটি হিন্দু মন্দির মাতা বৈষ্ণো দেবীর বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়।

আরও পড়ুন : কলকাতায় খাল থেকে উদ্ধার হাড়গোড়

এনডিটিভি বলেছে, রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের রিয়াসিতে তীর্থযাত্রীবাহী একটি বাসে সন্ত্রাসীদের আক্রমণের পর ৯ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন।

মোহিতা শর্মা বলেন, গুলিবর্ষণের ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এতে করে বাসটি খাদে পড়ে যায়। যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা