সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পুতিনকে বাইডেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে।

আরও পড়ুন: নরেন্দ্র মোদির শপথ গ্রহণ আজ

রোববার (৯ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে বলেছেন, ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন কেবল ইউক্রেনে থেমে থাকবেন না। অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

আরও পড়ুন: আনার হত্যায় রিমান্ডে সিয়াম

ফ্রান্সে নিজের রাষ্ট্রীয় সফরের সময় বাইডেন বলেন, ‘সমস্ত ইউরোপ হুমকির সম্মুখীন হবে, আমরা এটি হতে দেব না। যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমি আবারও বলছি, আমরা (ইউক্রেনকে ফেলে) চলে যাবো না।’

মার্কিন এই প্রেসিডেন্ট গত বুধবার থেকে ফ্রান্সে রয়েছেন। এরপর শুক্রবার বাইডেন এবং ম্যাক্রোঁ উভয়েই প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন এবং ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা