সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে টানা ৩য় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: লিবিয়া উপকূলে ১১ অভিবাসীর লাশ উদ্ধার

রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন বিদেশি সরকারপ্রধান ইতোমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতকর্তা। এদিন মোদির সঙ্গে শপথ নেবেন ৩০ মন্ত্রীও।

দেড় মাসেরও বেশি সময় ধরে ৭ দফায় ভোটগ্রহণের পর লোকসভা নির্বাচনে ফের জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তাই তারাই ফের গড়ছে সরকার। রোববার প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণের পাশাপাশি মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে ৩০ জন নির্বাচিত সংসদ সদস্যও।

আরও পড়ুন: জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

ভারতীয় সংবাদমাধ্যম বলছেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি রোববার শপথ নিলেও, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে আজই শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ ৩০ জন মন্ত্রী শপথ নিতে পারেন। এর মধ্যে বিজেপির মন্ত্রীদের সংখ্যাই বেশি হবে। জোটের অন্য দলগুলোর কয়েকজন সংসদ সদস্যও শপথ নিতে পারেন।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

শপথগ্রহণ অনুষ্ঠান চলার সময় যেকোনও অপরধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা