সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ১১ অভিবাসীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূল থেকে ১১ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) উপকূলের কাছাকাছি এলাকা থেকে আরও দেড় শতাধিক অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন : জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দাতব্য গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, তাদের জিও বেরেন্টস অনুসন্ধান এবং উদ্ধারকারী জাহাজ দুটি অভিযানে ১৪৬ অভিবাসীকে উদ্ধার করেছে। পরে আরেকটি পৃথক নৌকায় আরও ২০ জনকে পায় তারা। এ ছাড়া, উদ্ধারকাজে নিয়োজিত একটি বিমানের সাহায্যে সমুদ্রে আরও ১১ জনের লাশ উদ্ধার করে তারা।

আরও পড়ুন : ৪ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

এমএসএফ জানায়, ‘এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট কারণ আমরা জানি না। তবে আমরা এটি জানি, মানুষ নিরাপত্তার জন্য মরিয়া হয়ে মারা যাচ্ছে। এর অবসান হওয়া উচিত।’

সী ওয়াচ গ্রুপের একটি বিমান ওই মরদেহগুলো দেখেছিল। মৃতদের উদ্ধার করার জন্য লিবিয়ার উপকূলরক্ষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৩৬৭৩০

অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র পথ ভূমধ্যসাগর। ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারটিরও বেশি মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা