ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

কাশ্মিরে আটকা ৬১ পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধ্যুষিত কাশ্মীরের গুলমার্গে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সেখানে ব্যাপক তুষারপাতে আটকে পড়া ৬১ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। চলতি মৌসুমে এটি এ অঞ্চলের রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা।

আরও পড়ুন: গাজায় আরও ৫ ইসরায়েলি নিহত

সোমবার (১৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরের উত্তরাঞ্চলীয় গুলমার্গ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। তবে মেঘলা অবস্থার কারণে শ্রীনগর শহর তুলনামূলক উষ্ণ রাত পার করেছে বলে কর্মকর্তারা বলেছেন। তবে রোববার রাতে শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহালগামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানল

কাজিগুন্ডে সর্বনিম্ন ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারা মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা উপত্যকায় আগামী কয়েকদিন সাধারণত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

এদিকে উত্তর কাশ্মিরের গুলমার্গে আটকে থাকা ৬১ জন পর্যটককে ভারতীয় সেনাবাহিনীর চিনার ওয়ারিয়র্স উদ্ধার করেছে। অবিরাম তুষারপাতের পর নারী ও শিশুসহ ওই পর্যটকরা আটকে পড়েন।

আটকা পড়া পর্যটকদের কষ্ট কমাতে ভারতীয় সেনা জওয়ানরা গরম করার ব্যবস্থা, ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন বলেও ভারতীয় সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মূলত ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের গুলমার্গ অঞ্চলটি একটি বিশ্ব-বিখ্যাত পর্যটন গন্তব্য। গত শনিবার (১৬ ডিসেম্বর) নতুন করে তুষারপাতের পর জায়গাটি শীতের ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে, তুষারপাতের কারণে এলাকার বেশ কয়েকটি রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়েছে।

আরও পড়ুন: ইসরায়েলিরা নাকানি-চুবানি খাচ্ছে

প্রসঙ্গত, চিনার ওয়ারিয়র্স ভারতীয় সেনাবাহিনীর এক্সসি কর্পসের একটি অংশ, যা চিনার কর্পস নামে পরিচিত। কাশ্মির উপত্যকায় সামরিক অভিযান চালানোর দায়িত্ব তাদের। এছাড়া প্রতিবেশী পাকিস্তান ও চীনের সাথে অতীতের সকল সামরিক সংঘর্ষেও অংশ নিয়েছে তারা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা