সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ফের বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।

আরও পড়ুন : হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

সোমবার (১৮ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ার একটি মেডিকেল ভবনেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, রোববারের হামলায় জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েক ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের অনেককে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতে কারখানায় বিস্ফোরণে নিহত ৯

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিস্থিতিকে ‘সম্পূর্ণ ভীতিকর দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে এবং কামাল আদওয়ান হাসপাতালের ধ্বংসকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছে।

ক্ষুধার্ত ফিলিস্তিনিরা দক্ষিণ গাজার রাফাহ শহরে হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে পানি এবং খাবার পেতে সাহায্য ট্রাক লুট করছে।

আরও পড়ুন : আমিরের মৃত্যুতে ভারতের রাষ্ট্রীয় শোক

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার ৮৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরাইলি ও প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা