জাতীয়
বেতন ৩০ হাজার টাকা করার দাবি

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ পরিস্থিতিতে এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে এই অবরোধে সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন ওই পথের যাত্রীরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা