সারাদেশ

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার(৩১ অক্টোবর) বেলা ১১ টায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রশিদ চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল ইসলাম শ্রাবণ,যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ, আব্দুর রশিদ, লক্ষ্মীপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পিয়ারাপুর শহীদ মাজহারুল মনির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক দিদার,বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষক সাখাওয়াত হোসেন, নবীগঞ্জ মাদ্রাসার সুপার আবু তাহের, লক্ষ্মীপুর দারুল উলুম আমির মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশীদসহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা,কলেজের শিক্ষকবৃন্দ।

এই সময়ে বক্তারা বলেন, লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্ত, বদলি ব্যবস্থা দ্রুত কার্যকর ,উৎসব ভাতা ১০০%উন্নীত ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধের দাবি খুব দ্রুত যদি বাস্তবায়ন না করা হয় তাহলে ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর আন্দোলন করা হবে। আমরা শিক্ষকরা রাস্তায় আন্দোলনে থাকতে চাই না, আমরা চাই সরকার যাতে খুব দ্রুত আমাদের দাবি গুলো মেনে নেয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা