ছবি: সংগৃহীত
খেলা

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তবে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। পরের ওভারেই জাসুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই এক রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। দীর্ঘ বিরতির পর টেস্টে শতকের দেখা পেলেন এই ওপেনার। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ১৭ ইনিংস অপেক্ষার পর আবারও শতকের দেখা পেলেন সাদমান। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই নিজের প্রথম টেস্ট শতক করেছিলেন তিনি।

সাদমানের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন তাওহীদ হৃদয়। প্রথম দিন অসুস্থতার কারণে মাঠ ছেড়ে যেতে হয়েছিল এই ব্যাটারকে। তবে দ্বিতীয় দিনে ব্যাট হাতে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। জাসুয়া বিশপের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হৃদয়। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেট শিকার করেন বিশপ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। তবে আলোকস্বল্পতার কারণে কয়েক দফা খেলা বন্ধ থাকায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাদমান ও তাওহীদ হৃদয়ের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৪৫ রান। সাদমানের শতকে স্বস্তি পেলেও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। এখন বাকি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশের ইনিংস কতটা এগিয়ে যায়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবা গুরুতর জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা (৬) নামে এক শিশুকে হ...

সিনেমায় নিতে কাউকে অনুরোধ করেননি বাবা: সারা আলী খান

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে তারকা পরিবারের সন...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা