নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভিনেত্রী পরীমণিকে ঘিরে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা নানা ধরনের মন্তব্য করছেন।
একজন মন্তব্য করেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন লিখেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’ এভাবেই প্রিয় অভিনেত্রীর নাচের প্রশংসা করছেন অনেকে।
এর আগে নিজের জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নাচের কারণে আলোচনায় এসেছিলেন পরীমণি। এবার নতুন নাচের ভিডিও সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার কথাও মনে করিয়ে দিচ্ছেন ভক্তদের কেউ কেউ।
ভিডিওতে পরীমণির সঙ্গে নাচতে দেখা গেছে গোলাম হোসেন কিবরিয়াকে। তিনি পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের একটি ড্যান্স প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি একটি ফ্যাশন হাউসের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
পরীমণি ও কিবরিয়ার মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে।
এদিকে, জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ের কাজ অনেকটাই শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
নতুন সিনেমার ঘোষণা আর নাচের ভিডিও—দুই বিষয় নিয়েই বর্তমানে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
সান নিউজ/ রাব্বি