বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

বিনোদন ডেস্ক

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। উৎসব কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর নেতৃত্বেই উৎসবের বিভিন্ন পরিকল্পনা ও আয়োজন এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চলচ্চিত্র উৎসবের প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও শর্বরী মুখোপাধ্যায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, চলচ্চিত্র উৎসরকে কেন্দ্র করে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতি বছরই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি ঘিরে বিশেষ আকর্ষণ তৈরি হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রস্তুতি চলছে।

এবারের উৎসবে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় তারকাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস, সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। এ ছাড়া অনুপম খের ও পরেশ রাওয়ালকে নিয়েও আলোচনা চলছে।

এ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবার রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন। কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়ালের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।’

নতুন সরকারের আমলে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে মিঠুন বলেন, ‘এবার সম্ভবত ভিক্টোরিয়ায় উদ্বোধন হবে।’ উদ্বোধনী আয়োজনে আরও কিছু চমক থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, গত বছর উৎসবে বলিউড থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগের বিভিন্ন আয়োজনে উদ্বোধনী মঞ্চে দেখা গেছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালান, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহার মতো তারকাদের।

সেই ধারাবাহিকতায় এবার বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিও উৎসবের আকর্ষণ বাড়াবে বলে আশা করছেন আয়োজকেরা। তবে কয়েকজন তারকার অংশগ্রহণের বিষয়টি এখনো আলোচনাপর্যায়ে রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লক্ষ্মীপুরে মাটির ব্যবসায় মতবিরোধ, একজনকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে গ...

বাসের সিটে ২৩ হাজার ইয়াবা, সুপারভাইজারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের...

ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা