ছবি: সংগৃহীত
বিনোদন

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও ছবিটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত পোস্টারটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের অভিযোগ, অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমার পোস্টারের সঙ্গে ‘কিং’-এর দৃশ্যায়ন ও নকশার বেশ মিল রয়েছে।

নেটিজেনদের দাবি, পোস্টারের আগুনের পটভূমি, সাজসজ্জা ও সামগ্রিক উপস্থাপনায় ‘ধুরন্ধর’ সিনেমার প্রভাব স্পষ্ট। কেউ কেউ সরাসরি নির্মাতাদের বিরুদ্ধে নকলের অভিযোগও তুলেছেন।

প্রকাশিত পোস্টারে শাহরুখ খানকে দেখা গেছে এক হাতে বন্দুক এবং ঠোঁটের ফাঁকে গোলাপ নিয়ে। তার চোখেমুখে আগ্রাসী অভিব্যক্তি, শরীরজুড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক চরিত্রের সঙ্গে রোমান্টিক আবহের মিশেলে নতুন রূপে ধরা দিয়েছেন বলিউড বাদশাহ।

তবে সিনেমার গল্পের চেয়ে পোস্টারের নকশা নিয়েই সামাজিক মাধ্যমে বেশি আলোচনা হচ্ছে। এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী লিখেছেন, ‘চেহারা, আগুন আর ফ্রেম নকল করা যায়, কিন্তু তাতে ‘ধুরন্ধর’ হওয়া যায় না।’ পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং নিম্নমানের বলেও দাবি করেছেন তিনি। আরেক ব্যবহারকারীর মন্তব্য, প্রতিটি ভালো শিল্পকর্মেরই একটি সস্তা নকল থাকে।

শুধু পোস্টার নয়, সিনেমার চিত্রনাট্য নিয়েও কটাক্ষ করছেন অনেকে। এক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন, ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ থেকে চিত্রনাট্য নেওয়ার পর এবার নাকি ‘ধুরন্ধর ২’ থেকে পোস্টারের ধারণাও ধার করা হয়েছে।

অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার পোস্টারের নকশা থেকে অনুপ্রেরণা নেওয়ার ক্ষেত্রে নির্মাতাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

আরেক নেটিজেনের দাবি, ‘কিং’-এর প্রথম ঝলকে ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’ সিনেমার প্রভাব ছিল, আর দ্বিতীয় ঝলকটি ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে চলতে থাকলে পুরো সিনেমাটিতেই অন্য ছবির প্রভাব দেখা যাবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দকে ‘কপি-পেস্ট মাস্টার’ বলেও কটাক্ষ করেছেন ওই ব্যবহারকারী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এসব অভিযোগের বিষয়ে এখনো শাহরুখ খান কিংবা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনের আগে এক সাক্ষাৎকারে ‘কিং’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলেন শাহরুখ খান। তিনি জানান, ছবিটিতে তাকে ধূসর চরিত্রে দেখা যাবে। নায়ক ও খলনায়কের মধ্যে প্রচলিত বিভাজনে তিনি বিশ্বাস করেন না বলেও উল্লেখ করেন অভিনেতা।

ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ‘ডর’-এর প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, বর্তমান সময়ে ওই চরিত্রকে অনেকেই খলনায়ক হিসেবে বিবেচনা করতেন। ‘ডন’, ‘অঞ্জাম’ ও ‘বাজীগর’-এর মতো সিনেমাতেও তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন, যেগুলোকে প্রচলিত অর্থে নেতিবাচক হিসেবে দেখা হয়।

‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসির মতো তারকারা। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনায় রয়েছে ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ ও ‘মারফ্লিক্স পিকচার্স’।

মুক্তির পর বক্স অফিসে ‘কিং’-কে একাধিক বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ছবির তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম সিনেমা ‘কিং১০০’।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামে...

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্...

নওগাঁয় জাল নোটসহ একজন গ্রেপ্তার

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে

মুন্সীগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিন মামলার আসামী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা