ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
চীন

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম্ভব—এমনই এক অভাবনীয় চিত্র দেখা যাচ্ছে চীনে। কোনো রকম শুটিং স্পটে ঘাম ঝরানো বা রোদে পোড়ার বালাই ছাড়াই সাধারণ মানুষ এখন ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের মুখচ্ছবি ‘ভাড়া’ দিচ্ছেন। হংকংয়ের প্রভাবশালী সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কল্যাণে একবার কারও চেহারার ডিজিটাল প্রতিরূপ বা ডিজিটাল টুইন তৈরি করে নিলেই কেল্লা ফতে। সেই অবিকল মুখাবয়ব ব্যবহার করে বিজ্ঞাপন, ওটিটি প্ল্যাটফর্মের নাটক থেকে শুরু করে ভিডিও গেমের মতো নানা মাধ্যমে নিখুঁত অভিনয় করিয়ে নেওয়া হচ্ছে। নিজের চেহারার স্বত্ব দিয়ে একজন ব্যক্তি অনায়াসেই ১৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৮ লাখ টাকা পর্যন্ত পকেটস্থ করছেন।

এমন অভিনব উপায়ে ঘরে বসেই বাড়তি আয়ের লোভ সামলাতে পারেননি চীনের ২৭ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা হুয়াং। অনলাইনে নিজের মুখ ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেওয়ার মাত্র তিন দিনের মাথায় তাঁর ডিজিটাল চেহারা বিক্রি হয়ে যায় সাতবার। কোনো রকম পরিশ্রম ছাড়াই চোখের পলকে তার একাউন্টে ঢুকে পড়ে প্রায় তেতাল্লিশ হাজার টাকা।

বর্তমানে চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম চুক্তির শর্ত ও কাজের ধরন অনুযায়ী চেহারা বিক্রেতা এবং এআই নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বিশেষ করে দেশটিতে এআইভিত্তিক স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার অবিশ্বাস্য গতিতে বড় হচ্ছে। লাইভ অভিনেতাদের পেছনে আকাশছোঁয়া পারিশ্রমিক ও স্টুডিওর খরচ মেটানোর চেয়ে এআই মডেল ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী হওয়ায় নির্মাতারাও ঝুঁকছেন এই প্রযুক্তির দিকে। এতে মুহূর্তেই বদলে ফেলা যাচ্ছে চরিত্রের পোশাক, চারপাশের পরিবেশ ও সংলাপ।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা