খেলা
এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট

ম্যাচ শুরুর ৯০ মিনিট আগেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে প্রতিদিনই বৃষ্টি বাগড়া দিচ্ছে। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচটিও বৃষ্টির কারণেই পরিত্যক্ত হয়েছে। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিটন কুমার দাসরা।

জাপানের নিশিনে টসের ৯০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টি ও আউটফিল্ড ভেজা থাকায়। স্টেডিয়ামেও যেতে হয়নি বাংলাদেশ দলকে। সকালেই এশিয়ান গেমস কর্তৃপক্ষ জানিয়ে দেয় ম্যাচ না হওয়ার বিষয়টি।

এটি টানা ষষ্ঠ ম্যাচ, যেটি পরিত্যক্ত হলো। এর মধ্যে পাঁচটি ম্যাচেই একটি বলও মাঠে গড়ায়নি। তবে বাংলাদেশের জন্য এটি সুখবর। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

আগামী ১ অক্টোবর একই মাঠে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এর আগে, ভারত-পাকিস্তান দুই দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বৃষ্টিতে খেলা না হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা